লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। সপ্তাহের চতুর্থ দিন গতকাল বুধবার (৪ ডিসেম্বর) প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছে। লেনদেনে হয়েছে ৪৬২ কোটি ৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৪১২ কোটি ৩৭ লাখ টাকা। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১১ পয়েন্ট কমেছে। লেনদেন অবশ্য মঙ্গলবারের চেয়ে বেড়েছে। গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেনের অংক ছিল ২২ কোটি ১৯ লাখ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল বুধবার ডিএসইতে ডিএসইএক্স ৫ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০২ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ দশমিক ৭০ পয়েন্ট  বেড়ে  অবস্থান করছে এক হাজার ৬১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬১৭ পয়েন্টে। লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১৩৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে সিএসইতে প্রধান সূচক সিএসপিআই ১০ দশমিক ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৯৪ দশমিক ৪১ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading