নির্ভুল পূর্বাভাস দেবে আইবিএমের প্রযুক্তি

নির্ভুল পূর্বাভাস দেবে আইবিএমের প্রযুক্তি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪৪

আবহাওয়া নিয়ে নির্ভুল ভবিষ্যদ্বানী করতে আইবিএম নতুন একটি প্রযুক্তি তৈরি করছে। তাদের উদ্ভাবিত প্রযুক্তি আবহাওয়া নিয়ে বিস্তারিতভাবে পূর্বাভাস দেবে। এতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলো প্রাকৃতিক দুর্যোগের আগেভাগেই প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। যেমন ঠিক কখন ঘূর্ণিঝড় আঘাত হানবে, কখন কোন পথে বিমান গেলে পরিস্কার আকাশ পাবে বা কখন ফসল আগেভাগেই ক্ষেত থেকে তুলে নিতে হবে এসব বিষয়ে তারা সতর্ক থাকতে পারবে। বর্তমানে শুধু আমেরিকা, জাপান ও ইউরোপের দেশগুলোতেই আবহাওয়া সম্পর্কে এতো নির্ভুল তথ্য পাওয়া যায়। ইউনিভার্সিটি অব ওকলাহোমার মেটেওরলজির প্রসেসর ফ্রেড কার জানিয়েছেন, আইবিএমের মতো হাইরেজ্যুলেশনের ফরকাস্টিং সিস্টেম বর্তমানে শুধু আমেরিকার হাতে আছে। কারণ নির্ভুল তথ্য বের করতে যথেষ্ট সময় লাগে। পুরো বিশ্বের জন্য একই মানের পূর্বাভাস দেওয়া গেলে সেটা দারুণ কিছুই হবে। রাডার, প্লেন ও সারফেস মেজারমেন্ট সিস্টেমের মাধ্যমে আমেরিকায় তথ্য সংগ্রহ করা হয়। আইবিএম বাকি বিশ্বের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করবে তা এখনো স্পষ্ট নয়। বেশিরভাগ পূর্বাভাসের রেজ্যুলেশন দেখে ১০ থেকে ১৫ স্কয়ার কিলোমিটারের অবস্থা নির্ণয় করা যায়। নতুন তথ্য পাওয়া যায় প্রতি ছয় থেকে ১২ ঘণ্টা পর পর। আইবিএমএর গ্লোবাল হাই রেজ্যুলেশন অ্যাটমোসফেরিক ফোরকাস্টিং সিস্টেমের মাধ্যমে ৩ স্কয়ার কিলোমিটারের তথ্য পাওয়া যাবে। নতুন তথ্য পাওয়া যাবে প্রতি ঘণ্টায়। ভবিষ্যতে আইবিএম স্মার্টফোনের অ্যাটমোসফেরিক প্রেসার সেন্সর থেকে আবহাওয়ার তথ্য সংগ্রহ করবে। এই সেন্সর গ্লোবাল পজিশনিং সিস্টেম ও জিপিএসের তথ্য নির্ভুলভাবে দেবে। সূত্র: ভয়েস অব আমেরিকা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading