শেখ মনির জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

শেখ মনির জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন ছিল গতকাল (৪ ডিসেম্বর)। এ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগ। গতকাল বুধবার সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের এবং শেখ ফজলুল হক মনির আত্মার মাগফেরত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অংশ নেন তারা। এ সময় উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিজামুল হক পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, পৌর যুবলীগের আহবায়ক শেখ নুরুল হক উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় একে অপরকে মিষ্টি খাইনে দেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading