চোট পেয়ে হাসপাতালে সোনাজয়ী প্রিয়া

চোট পেয়ে হাসপাতালে সোনাজয়ী প্রিয়া

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬

সাউথ এশিয়ান গেমসে কারাতে সোনাজয়ী মারজান আক্তার প্রিয়া আহত হয়েছেন। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দলগত ইভেন্টে লড়াইয়ের সময় আঘাত পেয়েছেন এই অ্যাথলেট। বতমানে চিকিত্সা নিচ্ছেন হাসপাতালে। তবে এখন তিনি শঙ্কামুক্ত নিশ্চিত করেছেন কারাতে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ক্য শৈ হ্লা। শ্রীলঙ্কান প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াই করার সময় কানের ঠিক নিচে আঘাত পান প্রিয়া। সঙ্গে সঙ্গে তাকে ম্যাটের বাইরে নেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে ব্লু ক্রস হাসপাতালে জায়গা হয় তার। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল ইনচার্জ প্রাজওয়াল মান শ্রেষ্ঠ বলেছেন, ‘আমরা এখনও তাকে পর্যবেক্ষণে রেখেছি। তার ঘাড়ে ব্যথা থাকায় আমরা কিছু ব্যথানাশক ওষুধ দিয়েছি। এখন মনে হচ্ছে তিনি ঠিক আছেন। এরপরও আমরা নিউরো স্পেশালিস্টকে ডেকেছি।’ কারাতে ফেডারেশন জেনারেল সেক্রেটারি বলেছেন, ‘তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রিয়ার কাছে থাকা ম্যানেজারের সঙ্গে এইমাত্র কথা বললাম আমি। তিনি আমাকে নিশ্চিত করেছেন, প্রিয়া এখন সুস্থ। তার আহত হওয়ার কারণে আমরা একটি সোনা হারালাম।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading