সালেহ বিশ্বাসের নিঠুর প্রিয়া
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২
সংগীতশিল্পী সালেহ বিশ্বাস। বেশির ভাগ সময় সূফী ঘরানার গান নিয়েই কাজ করতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পেয়েছে তার গাওয়া নতুন গান ‘নিঠুর প্রিয়া’। গানের কথা ও সুর করেছেন নাজিম চিশতী। সংগীতায়োজনে রাজন সাহা। সালেহ’র নতুন এই গানের ভিডিও নির্মাণ করেছেন আবীর স্বপ্নবাজ। এতে মডেল হয়েছেন শেয়াবন্তী সেলিনা ও শিমুল খান। আছে সালেহ বিশ্বাসের উপস্থিতিও। গান মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে রন’স মিউজিকের ইউটউব চ্যানেলে। এই গান প্রসঙ্গে সালেহ বলেন, ‘গানটির মধ্যে অন্যরকম একটা অনুভূতি আছে। কেউ যদি এই গান তার গুরুকে নিয়ে ভাবেন তাও অনুভূত হবে।

