ভোলায় ৪টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন

ভোলায় ৪টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৫০

ভোলা জেলায় ৬০৮ কোটি টাকা ব্যয়ে ৪টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। সদর উপজেলা, দৌলতখান, বোরহানউদ্দিন ও তজুমোদ্দিন উপজেলায় ১ লাখ ৬৫ হাজার ২৫৭ জন গ্রাহক শতভাগ বিদ্যুতায়নের সুফল ভোগ করছে। এর মধ্যে দৌলতখান ও তজুমোদ্দিন উপজেলার শতভাগ বিদ্যুতায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নভেম্বর ২০১৮ তারিখ উদ্বোধন করেছেন। অন্য দুটি উপজেলাও উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এছাড়া আগামী বছরের এপ্রিলের মধ্যে চরফ্যাসন ও লালমোহন উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে। আর ২০২০ সালের মধ্যে পুরো জেলায় প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেওয়া হবে। আর এতে করে আনন্দ প্রকাশ করেছে স্থানীয়রা। পল্লী বিদ্যুত্ সমিতি’র সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মিজানুর রহমান জানান, শতভাগ বিদ্যুত্ সুবিধা ভোগ করা ৪টি উপজেলার মধ্যে দৌলতখান উপজেলায় ১১০ কোটি টাকা ব্যয়ে ৭২৪ কিলোমিটার বিদ্যুত্ লাইন স্থাপন করা হয়েছে। যার সুফল ভোগ করছে উপজেলার ৩৮ হাজার ৪৪৯ জন গ্রাহক। উপজেলা সদরে ২০৮ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩৯৩ কিলোমিটার লাইন স্থাপনের মাধ্যমে ৬৪ হাজার ৩৭ টি মিটার স্থাপন হয়েছে। সদরে চলতি বছরের জুলাই মাসে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। মিজানুর রহমান আরো জানান, একইভাবে তজুমোদ্দিন উপজেলায় ২৩ হাজার ৩৯ জন গ্রাহকের মাঝে ১০৪ কোটি টাকা ব্যয়ে ৬৯৬ কিলোমিটার বিদ্যুত্ লাইন স্থাপন সম্পন্ন হয়েছে। এছাড়া বোরহানউদ্দিনে ১৮৬ কোটি টাকা ব্যয়ে ১১’শ ২২ কিলোমিটার লাইন স্থাপন করা হয়েছে। যার সুফল পাচ্ছে উপজেলার ৩৯ হাজার ৭৩২টি পরিবার। পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার আবুল বাশার আযাদ বলেন, জেলায় গ্রীড লাইনের আওতায় শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম এতিমধ্যে ৯২ ভাগ সম্পন্ন হয়েছে। বিশেষ করে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন ৪টি উপজেলায় মানুষের জীবন মানে পরিবর্তন এসেছে। প্রত্যন্ত এলাকার অধিকাংশ ঘরে আজ বিদ্যুতর আলোয় আলোকিত হচ্ছে। ফলে গ্রাম ও শহরের পার্থক্য কমে আসছে। গ্রামে বসেই মানুষ বিদ্যুতের সাহায্যে আধুনিক প্রযুক্তির সুবিধা ভোগ করছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading