সরকারের হস্তক্ষেপেই জামিন হয়নি – ফখরুল
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪২
সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট দেয়নি বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই কারণে উচ্চ আদালতেও খালেদা জিয়ার জামিন হয়নি বলে অভিযোগ তার। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। বিএনপির এই নেতা বলেন, ‘রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসেবে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন তা বিএসএমএমইউ কর্তৃপক্ষও কোর্টের ওপর সরাসরি থ্রেট।

