পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভিসা প্রদান শুরু হবে: ইন্ডিয়ান হাইকমিশনার

পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভিসা প্রদান শুরু হবে: ইন্ডিয়ান হাইকমিশনার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট, ০০:১৫

বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা চালু আছে। পরিস্থিতির উন্নতি হলে ভিসা অফিস সব ধরনেরর ইন্ডিয়ান ভিসা প্রদান শুরু করবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন করতে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি কুমুদিনীতে সপ্তমী পূজা উদ্‌যাপনে এসেছেন, যা সবার জন্য দুর্দান্ত উপলক্ষ। দুর্গাপূজার উৎসব ভারত এবং বাংলাদেশ একইভাবে উৎসাহ নিয়ে পালন করছে। দুর্গাপূজা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা করেন তিনি।

এর আগে প্রণয় ভার্মা কুমুদিনী চত্বরে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি ও ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী তাঁকে স্বাগত জানান। তিনি কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্র শেষে বজরা নৌকায় লৌহজং নদ পার হয়ে রণদার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে যান। সেখানে তিনি ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।

এ সময় অন্যদের মধ্যে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে নেপালের বাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, কানাডার হাইকমিশনার অজিত সিং, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী রণদা পূজামণ্ডপ পরিদর্শনে আসেন। তারাও মণ্ডপে আরতি উপভোগ করেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading