টেস্টে শীর্ষ ব্যাটসম্যান কোহলি

টেস্টে শীর্ষ ব্যাটসম্যান কোহলি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৬

আইসিসি টেস্ট খেলোয়াড় র্যাংকিংয়ে শীর্ষ ব্যাটসম্যানের আসনে ফিরলেন বিরাট কোহলি। বুধবার (৪ ডিসেম্বর) প্রকাশিত র্যাংকিংয়ে ইন্ডিয়ান অধিনায়ক পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। গত সপ্তাহে কলকাতায় দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেন কোহলি। তাতে ৯২৮ পয়েন্ট নিয়ে স্মিথের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেছেন তিনি। আর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যাডিলেড টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩৬ রান করে ৮ পয়েন্ট হারিয়েছেন। ৯৩১ থেকে ৯২৩ পয়েন্টে নেমে গেছেন স্মিথ। ওই টেস্টে ৩৩৫ রানের অপরাজিত মহাকাব্যিক ইনিংস খেলে ১২ ধাপ এগিয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ওপেনার এখন পঞ্চম স্থানে। প্রথমবার শীর্ষ দশে জায়গা পেয়েছেন তার সতীর্থ মার্নাস ল্যাবুশ্যাগনে। ছয় ধাপ এগিয়ে আট নম্বরে তিনি। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের চার ধাপ উন্নতি হয়েছে। অ্যাডিলেডে ৭ উইকেট নিয়ে তিনি এখন বোলার র্যাংকিংয়ে ১৪ নম্বরে। পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজম প্রথম ইনিংসে ৯৭ রান করে ১৩তম স্থানে উঠেছেন। ১০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৭তম স্থানে বাঁহাতি পাকিস্তানি ওপেনার শান মাসুদ। সেরা দশে ফিরে এসেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৬ রান করে ১১তম স্থান থেকে সাত নম্বরে উঠে গেছেন তিনি। সূত্র: আইসিসি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading