ইউনিসেফের বিশেষ পুরস্কারে ভুষিত প্রিয়াঙ্কা

ইউনিসেফের বিশেষ পুরস্কারে ভুষিত প্রিয়াঙ্কা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০

বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রায় এক যুগ ধরে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। সংস্থাটির সঙ্গে শিশু অধিকার, নারী অধিকার এবং পরিবেশ সম্পর্কিত নানা কর্মকাণ্ডে তাকে অংশ নিতে দেখা গেছে। সম্প্রতি শিশু অধিকার নিয়ে কাজ করার জন্য ইউনিসেফের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। আমেরিকার নিউইয়র্কের ইউনিসেফ স্নোফ্লেক বলে তার কাজের জন্য ড্যানি কেই হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। তখন সাবেক এই বিশ্ব সুন্দরীর সঙ্গে ছিলেন তার মা মধু চোপড়া। গত বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) প্রিয়াঙ্কা অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।  ক্যাপশনে লেখেন, ইউনিসেফের হয়ে যারা কাজ করছেন, তাদের অক্লান্ত পরিশ্রম এবং অটল প্রতিশ্রুতি আমাকে বিস্মিত করে। আমাকে এই যাত্রার অংশ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading