ঢাকা পদাতিকের ট্রায়াল অব সূর্যসেন

ঢাকা পদাতিকের ট্রায়াল অব সূর্যসেন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২

আজ সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’। এটি মঞ্চে নিয়ে আসছে দেশের শীর্ষস্থানীয় নাট্যদল ঢাকা পদাতিক। নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন বরেণ্য নাট্যজন মাসুম আজিজ। পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, আব্দুল্লাহ রানা, হাসনা হেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান, কাজী আমিনুর, ফিরোজ হোসাইন, আক্তার হোসেনসহ আরও অনেকে। নাটকটিতে তুলে ধরা হয়েছে মাস্টরদার বিরুদ্ধে ব্রিটিশ শাসকদের প্রহসনের বিচার ও অন্যায় হত্যাকান্ডের নিমর্ম ঘটনাপ্রবাহ। সংগ্রামমুখর ও বাঙালি জাতিসত্ত্বার বেশ কিছু ঐতিহাসিক চরিত্রগুলোর সমন্বয়ে রচিত এ নাটক। নাটকটি বর্তমান প্রজন্মের মানুষকে মাস্টারদ্যা সূর্য সেনের সংগ্রাম, জীবন ও কর্মযজ্ঞ জানার সুযোগ করে দিবে। নাটকের নির্দেশক মাসুম আজিজ নাটক শুরুর আগে বলেন, নাটকটি রচনার জন্য মাস্টারদার ইতিহাসকে তুলে এনেছি। নাটকের প্রয়োজনে এতে ইতিহাস স্থান করে নিয়েছে। বর্তমান প্রজন্ম মাস্টারদার অবদান, তার রাজনৈতিক দর্শন, ব্রিটিশ শাসকদের হাতে ধরা পরে ফাঁসিতে জীবন দান সম্পর্কে খুব একটা জানেন না। নতুন প্রজন্মের কাছে মাস্টারদাকে উপস্থাপনের জন্যই এ নাটক। অভিনেতা নাদের চৌধুরী নাটকটি সম্পর্কে জানান, ইতিহাসমূলক নাটক আমাদের দেশে অসংখ্য হয়েছে। কিন্তু মাস্টারদাকে সেভাবে উপস্থাপন করা হয়নি। তা ছাড়া মাস্টরদাকে আমরা এই সময়ের দর্শকদের জানানোর লক্ষ্যে নাটকটি মঞ্চে নিয়ে এসেছি। দর্শকরা নাটকটি উত্সাহ নিয়ে উপভোগ করছেন। এটিকে দেশের বিভিন্ন জেলা ও এলাকায় মঞ্চস্থ করার চেষ্টা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading