বিয়ে বিয়ে খেলা’য় শ্রাবন্তী

বিয়ে বিয়ে খেলা’য় শ্রাবন্তী

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

কলকাতার নির্মাতারা আজকাল নতুন জুটির দিকে ঝুঁকছেন। এতে করে ছবি ঘিরে যেমন অভিনবত্ব তৈরি হচ্ছে, সঙ্গে বাড়ছে দর্শকদের কৌতূহলও। দেব-পাওলি, ঋত্বিক-শ্রাবন্তী, ঋত্বিক-শুভশ্রীর মতো একঝাঁক নতুন জুটি পেয়েছে বাংলা সিনেদর্শক। এবার সেই পথেই হাঁটলেন পরিচালক রাজা চন্দ। তার পরবর্তী ছবিতে অভিনয় করবেন শ্রাবন্তীক, তার বিপরীতে থাকবেন বনি সেনগুপ্ত। এ ছবিতেই দেখা যাবে তাদের বিয়ে বিয়ে খেলা। অভিনেতা বনি সেনগুপ্তকে এর আগে সাধারণত ঋত্বিকা এবং কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতেই দেখা গেছে। এই প্রথম শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। ছবির নাম ‘বিয়ে বিয়ে খেলা’। এ ছবির শুটিং শুরু হতে চলেছে ৯ ডিসেম্বর থেকে। শ্রাবন্তীর কথায়, এই প্রথম তিনি পরিচালক রাজা চন্দের সঙ্গে কাজ করছেন। সেই সঙ্গে এই প্রথমবারের জন্য বনির নায়িকা হিসেবে তাকে দেখতে পাবেন দর্শকরা। যদিও এর আগে বনি-শ্রাবন্তী ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’ এবং ‘জিও পাগলা’র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন, তবে সেখানে শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধতে দেখা যায়নি বনিকে। এদিকে ত্রিদিব রামানের ‘উড়ান’ নিয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যে ছবিতে শ্রাবন্তীকে দেখা যাবে একেবারে অন্যরকম একটি চরিত্রে। এ ছবিতে শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধেছেন সাহেব ভট্টাচার্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading