মোবাইল ফোন নেই ট্রাম্পের!

মোবাইল ফোন নেই ট্রাম্পের!

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ব্যক্তিগত কোনও মোবাইল ফোন ব্যবহার করেন না। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) নিজের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। সিএনএন’র ৭ ডিসেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত সেল ফোন করলে দেশে-দেশের বাইরে ট্রাম্প নজরদারির শিকার হতে পারেন বলে তার কর্মকর্তারা বারবার সতর্ক করেছেন। তা সত্তে্বও ব্যক্তিগত ফোন ব্যবহার বন্ধ করেননি তিনি। এর জবাবে ট্রাম্প তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বারবার নিরাপত্তা সতর্কতা সত্তে্বও যোগাযোগের জন্য আমি ব্যক্তিগত সেল ফোনটি ব্যবহার করছি- এমন একটি ভুয়া খবর প্রকাশ করেছে সিএনএন। এটা মিথ্যা প্রতিবেদন। আমি কয়েক বছর ধরে ব্যক্তিগত ফোন ব্যবহার করি না। কেবলমাত্র সরকার অনুমোদিত ফোন ব্যবহার করি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading