গণ্ডি’র গানে রূপঙ্কর বাগচী
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০
‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গণ্ডি’। এরই মধ্যে ছবিটির একটি গান প্রকাশ হয়েছে। এবার এই সিনেমায় যুক্ত হলেন ইন্ডিয়ার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচী। ‘বহুদিন বাতাসে ওড়েনি চুল’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গত শুক্রবার (৬ ডিসেম্বর) গড়াই ফিল্মের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘গণ্ডি’ ছবির অফিশিয়াল ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়েছে। গানটির কথা ও সুর করেছেন পশ্চিমবঙ্গের দেবজ্যোতি মিশ্র। এই গানটি ছাড়া তিনি ‘গণ্ডি’ ছবির আবহসংগীত পরিচালনা করছেন। গানটি লেখা ও সুর প্রসঙ্গে দেবজ্যোতি মিশ্র বলেন, ‘আরেফীন যেদিন আমাকে ছবির গল্পটি বলেছিলেন। সেদিনই গানটির কথা মাথায় আসে। আরেফীনকে বলা মাত্র তিনিও রাজি হন গানটি তার সিনেমায় ব্যবহার করতে। আশা করছি গানটি সবার কাছে ভালো লাগবে।’ ফাখরুল আরেফীন খান বলেন, ‘রূপঙ্কর বাগচী আমার খুব প্রিয় একজন শিল্পী।

