তামিল ছবিতে দর্শনা বণিক

তামিল ছবিতে দর্শনা বণিক

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২

ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও এখন চলচ্চিত্রেই থীতু হয়ে আছেন ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিক। শুরুর দিকে কালারস, ভোডাফোন, বোরোলাইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। এরপর মডেলিংয়ের পাশাপাশি কাজ শুরু করেন চলচ্চিত্রে। একের পর এক ছবিতে কাজ করছেন। কলকাতা ছাড়াও কাজ করেছেন বলিউড এবং তেলেগু ছবিতেও। এবার নতুন খবর হলো, কলকাতার বেশ সুদর্শনা এই নায়িকা এবার কাজ করতে চলেছেন তামিল ছবিতে। ছবিটি পরিচালনা করবেন রঞ্জিত জেয়াকোডি। তামিলের উটিতে শুরু হয়েছে ছবিটির শুটিং। এরইমধ্যে সেখানে অংশ নিয়েছেন এই নায়িকা। মুখ্য় চরিত্রে দর্শনা ছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী বিন্দু মাধবী। দর্শনা বণিক জানান, একদমই নারীকেন্দ্রিক গল্পের ছবি। থ্রিলার ছবি। দুই বোনকে ঘিরে ছবির প্লট তৈরি হয়েছে। ছবিতে আমার চরিত্রের নাম লেখা। লন্ডনেই থাকে সে, তবে পারিবারিক সম্পত্তির জন্য দুই বোন উটিতে আসে। সেখানেই বিভিন্ন ঘটনা ঘটে, যা ধরে ছবির গল্প এগিয়ে যায়। উটিতে শুটিং হওয়ার পর বাকি কাজ হবে লন্ডনে। এমনটাই জানান দর্শনা। ছবিটি মুক্তি পাবে আগামী বছরেই।

দর্শনা সিনেমার বাইরে প্রথমবার বাংলাদেশের একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। ‘তোর নামের ইচ্ছেরা’ শিরোনামের এই গানটি গেয়েছিলেন ইমরান মাহমুদুল। গান ভিডিওতে দর্শনার সাথে মডেল হয়েছিলেন ইমরান নিজেই। বাংলা ছবি এবং ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে তেলুগু পরিচালক মুরালি পারুচারির ছবি আতাগাল্লু-তে মুখ্যভূমিকায় অভিনয় করেন দর্শণা। বিপরীতে ছিলেন দক্ষিণী স্টার জগপতি বাবু, ব্রহ্মানন্দম এবং নারা রোহিতের মতো অভিনেতারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading