ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিষ-শ্বাস

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিষ-শ্বাস

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৪

বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আজ (৮ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে ইউরোপিয়ান ইউনিভার্সিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিষ-শ্বাস’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এটি নির্মাণ করেছেন নির্মাতা খান জেহাদ। এটি পরিচালনার পাশাপাশি রচনা ও চিত্রনাট্য করেছেন তিনি। ১৯৭১ সালে বুদ্ধিজীবী নিধনের যে ছক তৈরি করা হয়েছিল, হুবহু সেই ছকে না হলেও স্বাধীনতার এত বছর পরেও আদর্শীক মতভেদের কারণে প্রগতিশীল লেখক, শিল্পী কিংবা সংস্কৃতি কর্মীরা এখনো বিশেষ একটি গোষ্ঠীর টার্গেট হয়েই রয়েছে। এমনই কাহিনী নিয়ে এই স্বল্পদৈর্ঘ্যটি নির্মিত হয়েছে বলে জানান নির্মাতা খান জেহাদ। তিনি বলেন, সম্পূর্ণ ছবিটি তৈরি হয়েছে কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া। তাই শব্দ পরিকল্পনার বিষয়টা এই ছবির ক্ষেত্রে বেশি চ্যালেঞ্জিং ছিল। ১৬ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্যটি নিয়ে অভিনেতা কাজী রাজু বলেন, কাজটি করেছি ভিন্নধর্মী চরিত্রের প্রতি ভীষণ ক্ষুধা থেকে। এখানে আমার চরিত্রটি জনপ্রিয় হয়ে উঠতে শুরু করা একজন লেখকের। পুরো গল্পটি একটি মাত্র ঝড় বৃষ্টির রাতের। নির্মাতা হিসেবে জেহাদ ভাই কাজ খুব কম করলেও আমার খুবই পছন্দের। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি পরিচালকের তৈরি করা চরিত্রটি হয়ে উঠতে কিন্তু আরো ভালো না করতে পারার একধরনের অতৃপ্তি তো থেকেই যায় আমাদের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading