আরচারির দলগত রিকার্ভ থেকে এল দুই সোনা

আরচারির দলগত রিকার্ভ থেকে এল দুই সোনা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

দক্ষিণ এশিয়ান গেমসে আরচারিকে ঘিরে বাংলাদেশের প্রত্যাশা ছিল অনেক। রিকার্ভ দলগত ইভেন্টে সেই প্রত্যাশা পূরণ করেছে ছেলে-মেয়েরা। গতকাল রবিবার (০৮ ডিসেম্বর) ইন্ডিয়াকে হারিয়ে স্বর্ণ জিতেছে মেয়েরা। দলে ছিলেন- ইতি খাতুন, মেহনাজ আক্তার ও বিউটি রায়। এর আগে সকালে আর্চারিতে পুরুষদের দলগত রিকার্ভে শ্রীলঙ্কাকে হারিয়ে এই সফলতা পায় লাল-সবুজের প্রতিনিধিরা। পোখারায় ছেলেদের দলগত রিকার্ভে রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম মোহাম্মদ রুবেল এনে দিয়েছেন প্রত্যাশিত সোনা। বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হুমায়রা আক্তার অন্তরা। তবে সেটি ছিল ব্রোঞ্জ। তায়কোয়ান্দোতে এবার বাংলাদেশ প্রথম সোনার পদক জেতে। দিপু চাকমা পাইয়ে দেন প্রথম স্বর্ণ। এরপর কারাতে কুমিতে সোনা জেতেন আল আমিন। দেশের তৃতীয় স্বর্ণ জেতেন বাংলাদেশের আরেক খেলোয়াড় মারজানা আক্তার প্রিয়া। মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে সোনা জেতেন মারজানা। বাংলাদেশকে ১৩তম আসরে প্রথম পদক পাইয়ে দেওয়া হুমায়রা আক্তার অন্তরা বাংলাদেশ চতুর্থ সোনার পদক পাইয়ে দেন। এরপর চারদিন বিরতি দিয়ে আবারও সোনার মুখ দেখেছে বাংলাদেশ। দেশকে পঞ্চম স্বর্ণ পাইয়ে দিয়েছেন মাবিয়া আক্তার সীমান্ত। পরে ষষ্ঠ স্বর্ণ আসে জিয়ারুল ইসলামের হাত ধরে। সপ্তম স্বর্ণ পদক আসে ফাতেমার হাত ধরে। এনিয়ে এসএ গেমসের অষ্টম দিনে দ্বিতীয়সহ মোট নবম স্বর্ণ ঘরে তুললো বাংলাদেশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading