ক্ষমা চাইলেন সেই কমেডিয়ান

ক্ষমা চাইলেন সেই কমেডিয়ান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

বলিউডে কয়েকটি হিট গান করেই বেশ জনপ্রিয়তা পান নেহা কক্কর। গান ছাড়াও বিভিন্ন সময় অনেক ধরনের ঘটনা দিয়ে খবরের শিরোনাম হন তিনি। আবারো খবরের শিরোনামে নেহা। তাকে নিয়ে ব্যঙ্গ করেছেন কমেডিয়ান গৌরব গেরা ওরফে ‘চুটকি’। তোপের মুখে পরে অবশেষে গায়িকা নেহার কাছে ক্ষমা চাইলেন গৌরব। নিজেকে অপরাধী হিসেবে চিহ্নিত করে গৌরব জানান, নেহা কষ্ট পান এমন কিছু করার কোনও উদ্দেশ্যই তার ছিল না,- খবর আনন্দবাজার পত্রিকার। জানা গেছে, উচ্চতা বেশি না হওয়ায় রিয়েলিটি শো’র মঞ্চে গায়িকা নেহা কক্করকে অনুকরণ করে ঠাট্টা-তামাশায় মত্ত হন কমেডিয়ান গৌরব গেরা এবং কিকু শরদা। নেহা কক্করের নাম সরাসরি ব্যবহার করা না হলেও তার উচ্চতার জন্য চরিত্রের নাম রাখা হয় ‘ছোটু’। শুধু তাই নয়, সেখানে এও বলা হয়, তার সাথে গান করতে যাও, মাইক তোমায় দেখে মুখ ঘুরিয়ে নেয় না? টেলিভিশনে ওই শো ব্রডকাস্ট হতেই তীব্র নিন্দায় ফেটে পড়েন নেহা। সরব হন তার ভাই টনি কক্করও। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন নেহার অনুরাগীরাও। কী করে কাউকে এভাবে বডিশেমিং করা যেতে পারে, মজা করার উদ্দেশ্য কি কাউকে ছোট করা- প্রশ্ন তোলেন তারা। এভাবে তোপের মুখে সংবাদমাধ্যমকে গৌরব বলেন, আমি কখনওই নেহাকে আঘাত করতে চাইনি। আমি নিজেও ওর ভক্ত। নেহা একজন রকস্টার। আমার নিজের উচ্চতাও আহামরি নয়। আমি ওভাবে ওকে বলতে চাইনি। আমার কোনও যোগ্যতাই নেই নেহা সম্পর্কে খারাপ মন্তব্য করার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading