বড় পতনের ধারায় পুঁজিবাজার

বড় পতনের ধারায় পুঁজিবাজার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

বড় দরপতনের ধারায় ফিরেছে বাংলাদেশের পুঁজিবাজার। এতোদিন মূল্যসূচক অল্প অল্প পড়লেও এখন লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বড় দরপতন হচ্ছে দুই বাজারে। গত রবিবার (৮ ডিসেম্বর) বড় দরপতনের পর গতকাল সোমবার (৯ ডিসেম্বর) ও বড় পতন হয়েছে। সপ্তাহের দ্বিতীয় দিন গতকাল সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬২ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৩ দশমিক ৭৫ পয়েন্টে। এই সূচক প্রায় ৩৯ মাসের মধ্যে কম। এর আগে এর চেয়ে কম সূচক ছিল ২০১৬ সালের ৩১ অগাস্ট। সেদিন সূচক ছিল ৪ হাজার ৫২৬ দশমিক ৫৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ১৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৮২ দশমিক ৬৫ পয়েন্টে। এই সূচক প্রায় ৪২ মাসের মধ্যে কম। এর আগে এর চেয়ে কম সূচক ছিল ২০১৬ সালের ২৪ মার্চ। সেদিন সূচক ছিল ১৩ হাজার ৪৭৩ দশমিক ৮১ পয়েন্ট। ডিএসইতে লেনদেন নেমে এসেছে তিনশ কোটির নিচে। গতকাল সোমবার ডিএসইতে ২৭৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে তিনশ কোটির নিচে লেনদেন হয়েছে গত ১১ নভেম্বর; সেদিন ২৯৬ কোটি ৬৩ লাখ টাকার য়োর লেনদেন হয়েছিল।  গত রবিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৪৯ কোটি ১ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২৩৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬২ দশমিক ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৩ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ১৯ দশমিক ০২ পয়েন্ট  কমে  অবস্থান করছে এক হাজার ২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২১ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৬১ পয়েন্টে। অন্যদিকে সিএসইতে ১৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত রবিবার লেনদেনের অংক ছিল ১৪ কোটি ২৫ লাখ টাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading