ইন্ডিয়াকে হারাল উইন্ডিজ

ইন্ডিয়াকে হারাল উইন্ডিজ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫২

ক্যারিবিয়ান ঝড়ে উড়ে গেল ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক দলটি। আর এ জয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো উইন্ডিজরা। গত রবিবার (৮ ডিসেম্বর) থিরুভানানথপুরামে প্রথমে ব্যাট করা ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান করেন। জবাবে লেন্ডল সিমন্স ও অন্য ব্যাটসম্যানদের দাপটে মাত্র ২ উইকেট হারিয়ে ও ৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ১৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৩ রান যোগ করেন দুই ওপেনার সিমন্স ও এভিন লুইস। তবে লুইস ৩৫ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৪০ করে ওয়াশিংটন সুন্দরের শিকার হন। মাঝে ১৪ বলে ঝড়ো ২৩ রান করে বিদায় নেন শিমরন হেটমায়ার। অন্যদের বিদায়ের মাঝেও উইকেটে অবিচল থাকেন সিমন্স। আর তৃতীয় উইকেট জুটিতে নিকোলাস পুরানের সঙ্গে ফের ৬১ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। অপরাজিত থাকা এই ব্যাটসম্যান ৪৫ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৬৭ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading