ফোনভূত হরর ছবিতে ক্যাটরিনা

ফোনভূত হরর ছবিতে ক্যাটরিনা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। প্রায় ১৬ বছর ধরে বলিউডে অভিনয় করছেন তিনি । নাচ ও রূপের জাদুতে হাজার হাজার ভক্তের মন জয় করেছেন তিনি। রোম্যান্টিক ছবি, অ্যাকশন, কমেডিসহ প্রায় কম ধরনের ছবিতে অভিনয় করেছেন ক্যাট। তবে হরর ছবিতে তাকে এখনও দেখা যায়নি। এবার সেই তালিকাতেও নাম ঢুকতে চলেছে ক্যাটরিনার। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই হরর ছবিতে দেখা যাবে তাকে। ছবিটির নাম হতে পারে ‘ফোনভূত’। রীতেশ সিদওয়ানি ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্ট ছবিটির প্রযোজনা করবে। পরিচালনা করবেন গুরমিত সিং। যদি সব খবর সত্যিই হয় তবে এটিই হতে চলেছে ক্যাট সুন্দরীর প্রথম ভূতের ছবি। এক্সেল এন্টারটেনমেন্টের সঙ্গে এর আগে ক্যাটরিনা ‘জিন্দেগি মিলেগি না দোবারা’ ছবিতে কাজ করেছেন। এদিকে গত রবিবার (৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন ক্যাটরিনা কাইফ। নীল পোশাকের ঝলকানিতে মঞ্চ মাতিয়েছেন ক্যাট। রাত ১০টা ৫ মিনিটে মঞ্চে উঠেছেন তিনি। এরপর নিজের অভিনীত ছবির বেশ কয়েকটি গানের সঙ্গে কোমর দুলাতে দেখা যায় তাকে। এরপরে উঠে আসেন বলিউড সুপারস্টার সালমান। আপাতত্ ক্যাটরিনা ব্যস্ত অক্ষয় কুমারের সঙ্গে তার পরের ছবি ‘সূর্যবংশী’ নিয়ে। ছবির পরিচালক রোহিত শেট্টি। পাইপলাইনে রয়েছে আনন্দ এল রাইয়ের আরেকটি রোম্যান্টিক কমেডি। সূত্রে খবর, ছবিতে থাকতে পারেন শাহরুখ খানও। যদিও অফিশিয়ালি এখনও কিছু ঘোষণা করা হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading