পেইন্টারের চরিত্রে সজল

পেইন্টারের চরিত্রে সজল

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

একজন মানুষ কি একসঙ্গে দুজনকে সমানভাবে ভালোবাসতে পারে? যদি বেসেও থাকে তবে কোনটা হবে ভালোবাসা আর কোনটি প্রতারণা? এমন প্রশ্নের উত্তর কি একজন আর্টিস্ট ঠিকঠাকমতো দিতে পারবেন? কারণ সেই আর্টিস্টই এমন ধরনের ভালোবাসা-বাসি ঘোরের মধ্যে ডুবে গেছেন। এমনই একজন পেইন্টারের জীবনবোধের গল্প নিয়ে নির্মিত হলো ‘ডার্ক ব্লু’। রচনায় ইভান মনোয়ার এবং সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় নূর জামান রাজা। সম্প্রতি উত্তরাসহ বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়। বাউণ্ডুলে বয়েজ লিমিটেডের প্রযোজনায় নির্মিত নাটকের গল্পের পেইন্টার চরিত্রটি করেছেন সজল (রুদ্র)। তার স্ত্রী অদিতির চরিত্র রূপায়ণে শায়লা সাবি। অন্যদিকে গল্পের সাইক্রেটিস্ট চরিত্রে শম্পা রেজা এবং প্রিয়তি চরিত্রে রয়েছেন লোবা আহমেদ, শাকিল মাহমুদ প্রমুখ। নির্মাতা বলেন, ‘একজন পেইন্টারের জীবন নিয়ে গল্প। বিভিন্ন কারণে আর্টিস্টদের সঙ্গে তার স্ত্রীর মনস্তাত্ত্বিক দূরত্বের সৃষ্টি হয়। অন্যদিকে সে ঘোরের মাঝে আরেকটি নারীমুখ সৃষ্টি করতে চায়। তুলির আঁচড়ে সৃষ্ট এই কল্পনাপ্রসূত নারীমুখ সে প্যারিসের এক্সিবিশনে পাঠাবে বলে ঠিক করে।’ সজল ও শায়লা সাবি নাটকটি নিয়ে আশাবাদী। ‘একটু ভিন্ন রকম গল্প। চারটি চরিত্রকে কেন্দ্র করে। দর্শকদের কাছে ভালো লাগবে।’ জানা যায়, নাটকটি সম্পাদনা শেষে যে কোনো একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading