বিদেশি টিভিতে বাংলাদেশি ছবি

বিদেশি টিভিতে বাংলাদেশি ছবি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০

গত বছরের মার্চ মাসে মুক্তি পেয়েছিল বিজন আহমেদ পরিচালিত ছবি ‘মাটির প্রজার দেশে’। মুক্তির পর বিভিন্ন উত্সবে প্রদর্শিত হয় ছবিটি। এবার কোন উত্সবে নয় বিদেশি টেলিভিশনে প্রচারিত হবে বাংলাদেশের এই ছবিটি। আগামী ১৫ ডিসেম্বর রাত ১০টায় শ্রীলঙ্কান টেলভিশনে প্রচারিত হবে ‘মাটির প্রজার দেশে। ছবিটির প্রযোজক আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ছবিটি শ্রীলঙ্কার অফিশিয়াল ভাষা সিংহলিতে ডাবিং করে দেখানো হবে। গুপী বাঘা প্রোডাকশনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লেখা হয়েছেন, ‘অসম্ভব গর্বের সাথে জানাচ্ছি শ্রীলঙ্কার ন্যাশনাল টেলিভিশনে প্রথমবারের মতো কোনো ভিন্ন ভাষার ছবি হিসেবে প্রিমিয়ার হবে ‘মাটির প্রজার দেশে’। ১৫ ডিসেম্বর রাত ১০টার প্রাইম টাইম স্লটে। এই সময়টায় ৩০ লাখের বেশি দর্শক দেখবেন বাংলা ভাষার এ ছবিটি। এটা শ্রীলঙ্কা রাষ্ট্রের বাংলাদেশের স্বাধীনতা এবং ভাষার প্রতি একটি উপহার। ১৬ ডিসেম্বরের ঠিক আগের দিন! বাংলাদেশ হাইকমিশন অব শ্রীলঙ্কা পাশে না থাকলে এটা সম্ভব হতো না। শিল্পের জন্য, সিনেমার জন্য নিবেদিতপ্রাণ একজন রিয়াজ হামিদুল্লাহ না থাকলে এটা সম্ভব হতো না।’ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, আবদুল্লাহ রানা, মনির আহমেদ, রামিজ রাজু, শিউলি আখতারসহ আরও অনেকে। সম্প্রতি এই ছবিতে অভিনয় করে মাহমুদুর অনিন্দ্য শিশু শিল্পী (বিশেষ) শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading