ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও প্রথম ঘন্টা পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। এরই ধারাবাহিকতায় টানা ৪ কার্যদিবস পততনে বিরাজ করছে বাজার। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। গতকাল মঙ্গলবার দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৫৭ লাখ ৭২  হাজার টাকা। গতকাল মঙ্গলবার দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১০১২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৮৭ লাখ ১৭ হাজার টাকা। এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৬২ পয়েন্ট কমে অবস্থান করে ৪৫৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করে ১০২২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করে ১৫৬১ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ২৭৫ কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকা। সে হিসেবে গতকাল ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৫৭ লাখ ৭২ হাজার টাকা। এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩০১ পয়েন্টে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading