বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন মাশরাফিরা

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন মাশরাফিরা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬

রাজধানীর ধানমন্ডিতে ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা প্লাটুনের ক্রিকেটাররা। গত সোমবার (৯ ডিসেম্বর) সকালে অনুশীলন শেষে বেলা ১২টার পর ধানমন্ডিতে আসেন মাশরাফি-তামিমরা। আজ (১০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ বিপিএল। এই মুহূর্তে ক্রিকেটাররা ব্যস্ত প্রস্তুতি নিয়ে। মাঠের অনুশীলনের ফাঁকে ঢাকা প্লাটুনের খেলোয়াড়রা ছুটে গেলেন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে। শ্রদ্ধা জানালেন জাতির পিতার প্রতি। ঘুরে দেখলেন পুরো বাড়ি। বঙ্গবন্ধু ও তার পরিবারের স্মৃতি প্রত্যক্ষ করলেন খুব কাছ থেকে, দেখলেন ১৫ আগস্টের সেই ভয়াল নৃশংসতার নিদর্শন। শ্রদ্ধায় অবনত হলেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তানের প্রতি। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এনামুল হক বিজয় বলেছেন, ‘আমরা এখানে যাবো, বেশ কিছুদিন আগেই টিম ম্যানেজমেন্ট ঠিক করে রেখেছিল। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে এসে অনেক কিছু জানলাম। বঙ্গবন্ধুর নামে বিপিএল, তাকে স্মরণ করে টুর্নামেন্ট শুরু করতে পারবো ভেবে ভালো লাগছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading