নতুন ব্যবসায় অপু

নতুন ব্যবসায় অপু

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২

ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এক সময় চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়ালেও এখন সময় কম দিচ্ছেন। তাই নতুন ব্যবসায় নামলেন তিনি। খুলেছেন ‘এপিজে ফ্লোর’ নামে একটি প্রতিষ্ঠান । গত সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজধানীর নিকেতনে অপুর নতুন এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। তিনি বলেন, ‘এখন অনেক ছেলে মেয়েরা নতুন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। যেমন ফটোগ্রাফি, বিউটিশিয়ান, কোরিওগ্রাফি। আমরা তাদের একটা কাজের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেছি। আমাদের এখানে সব আয়োজন থাকছে। কেউ চাইলে ন্যূনতম রেমুনেরেশনের মাধ্যামে এগুলো ব্যবহার করতে পারবেন।’ অপু অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। সিনেমাটি নতুন বছরে মুক্তি দেয়া হবে বলেও জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading