বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে চীনের রাষ্ট্রদূত

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে চীনের রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮

মুজিব বর্ষকে সামনে রেখে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাদুঘর পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন মি: ইয়েন হুয়া লোং, ডিফেন্স এটাচে এবং চীন দূতাবাসের অপরাপর উচ্চ পদস্থ কূটনৈতিক কর্মকর্তাদের ২০ সদস্যের একটি দল। জাদুঘর পরিদর্শনকালে চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানান, বঙ্গবন্ধু একজন মহান নেতা, বিচক্ষণ মানুষ ও সত্ দেশপ্রেমীক ছিলেন। তাকে যেভাবে হত্যা করা হয়েছে তা নিঃসন্দেহে একটি ক্ষমাহীন ঘৃণ্যতর কাজ। জাদুঘরের প্রতিটি ঘর পরিদর্শন করার পাশাপাশি বঙ্গবন্ধুর ছবি, জীবন বৃত্তান্ত ও সেখানে থাকা অন্য চিত্রকর্মগুলো দেখে আবেগে আপ্লুত হন উপস্থিত সকলে। তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর গ্রামের বাড়ি পরিদর্শনেও আগ্রহ প্রকাশ করেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে জাদুঘরের কিউরেটর এনআই খানের সঙ্গে বেশ কিছু সময় বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সমস্ত আলামত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সংরক্ষণের ব্যবস্থা করে দিতে চীন সরকারের আগ্রহের কথা বলা হয়। এ বিষয়ে সহায়তা প্রদানে জাদুঘর কর্তৃপক্ষের অনুমোদন প্রার্থনা করা হয়। এই পরিদর্শন কার্যক্রম পরিচালনায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তরুণকান্তি দাস ও বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয় উপ-কমিটির সদস্য কান্তারা খান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading