বেরোবিতে বঙ্গবন্ধু ও রোকেয়া’র প্রতিকৃতি নির্মাণের ঘোষণা

বেরোবিতে বঙ্গবন্ধু ও রোকেয়া’র প্রতিকৃতি নির্মাণের ঘোষণা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও রোকেয়া’র প্রতিকৃতি নির্মাণের ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু পরিষদ। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত লাল সবুজের মহোত্সব কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে এই ঘোষণা দেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণসহ ১১ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম আড়াই বছর আগে। তার একটিও বাস্তবায়ন করেননি বর্তমান উপাচার্য। এছাড়া, শিক্ষক সমিতিসহ একাধিক সংগঠন উপাচার্রে কাছে এই দাবি করলেও তিনি তা বাস্তবায়ন করেননি। তাই আমরা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু’ ও ‘বেগম রোকেয়া’র প্রতিকৃতি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছর পরেও স্বাধীনতা বিরোধীরা সোচ্চার হয়ে আছে সব জায়গায়। তারা বঙ্গবন্ধুর অসমাপ্ত রেখে যাওয়া কাজকে সম্পূর্ণ করতে বাধা প্রদান করছে। এমনকি এ বিশ্ববিদ্যালয়েও কাজ করতে বাধা দিচ্ছে।’ এর আগে মহান বিজয় দিবসকে সামনে রেখে লাল সবুজের মহোত্সব পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ‘বঙ্গবন্ধু পরিষদ’। এই মহোত্সবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মহোত্সব শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading