সংবাদকর্মীদের গান ‘বাংলাদশের খবর’

সংবাদকর্মীদের গান ‘বাংলাদশের খবর’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮

বিজয় দিবস উপলক্ষে বেশ কয়েকজন সংবাদকর্মী মিলে গেয়েছেন একটি গান। যার শিরোনাম ‘বাংলাদেশের খবর’। সম্প্রতি গানওয়ালার ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ পেয়েছে। সুমন সাহার কথায় গানটির সুর-সংগীত করেছেন সুমন কল্যাণ। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন যমুনা টিভির সাংবাদিক মনিরুল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভির মাহমুদা মৌমিতা, সিনিয়র নিউজ প্রেজেন্টার দোলা ডলোরেস, ডিবিসি নিউজের সোনিয়া হক, নিকিতা নন্দিনী, ক্রীড়া সাংবাদিক শাহান পাপন এবং গণমাধ্যমকর্মী আহমেদ তোফায়েল। গানের গীতিকার ও নির্মাতা সুমন সাহা বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে ১০ ডিসেম্বর গানটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। কারণ সেদিন ময়মনসিংহ মুক্ত দিবস। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের এই দিনে আমার বাবা বাংলাদেশের জন্য বিজয় ছিনিয়ে এনেছিল ময়মনসিংহে। বাবাকে উত্সর্গ করে গতকাল গানটি অবমুক্ত করা হয়। আশা করি, এটি সবার ভালো লাগবে।’ তিনি আরও জানান, ‘বাংলাদেশের খবর’ গানটি বাংলাদেশ টেলিভিশনসহ দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading