মোটরসাইকেলে আগুনের ঘটনায় মামলা ফখরুল-রিজভীসহ আসামি ১৩৫

মোটরসাইকেলে আগুনের ঘটনায় মামলা ফখরুল-রিজভীসহ আসামি ১৩৫

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮

দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন সুপ্রিম কোর্ট এলাকায় তিনটি মটরসাইকেল পোড়ানোর ঘটনায় শাহবাগ থানায় দুটি মামলা করেছে পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দুই মামলাতেই আসামি করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে তিনি বলেন, একটি মামলায় আসামির সংখ্যা ৭০ জন এবং অন্যটিতে ৬৫ জন। শাহবাগ থানার এসআই ছামসুল রহমান ও এসআই ইদ্রিস আলী বাদী হয়ে গত বুধবার রাতে মামলা দুটি দায়ের করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি চলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। গত সপ্তাহের শুনানিতে আদালত কক্ষে বিএনপিপন্থি আইনজীবীরা ব্যাপক হট্টগোল করায় বুধবার থেকেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading