নেইমারকে পিছনে ফেলে সেঞ্চুরি করলেন জেসুস

নেইমারকে পিছনে ফেলে সেঞ্চুরি করলেন জেসুস

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২

ডায়নামো জাগরেবের বিপক্ষে হ্যাটট্রিক করে নেইমারকে পেছনে ফেললেন গ্যাব্রিয়েল জেসুস। পিএসজি স্ট্রাইকারের রেকর্ড ভাঙার পাশাপাশি ক্যারিয়ার গোলের ‘সেঞ্চুরি’ করেছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। গত বুধবার (১১ ডিসেম্বর) চ্যাম্পিয়নস লিগে গ্রুপের শেষ ম্যাচে জাগরেবের কাছে পিছিয়ে পড়েছিল ম্যানসিটি। ১০ মিনিটে দানি ওলমো এগিয়ে দেন ক্রোয়েট ক্লাবকে। বিরতির আগে জেসুস ফেরান সমতা। তিনি হ্যাটট্রিক করেন ৫০ ও ৫৪ মিনিটের গোলে। ফিল ফডেন করেন ম্যানসিটির চতুর্থ গোল। এদিন নিজের দ্বিতীয় লক্ষ্যভেদে ক্যারিয়ারের ১০০তম গোলটি করেন জেসুস। পালমেইরাসের হয়ে ২৮, ব্রাজিলের জার্সিতে ১৮ ও ম্যানসিটিতে ৫৫ গোল ব্রাজিলিয়ান তারকার। কিন্তু এদিন শুধু ১০০ গোলের সেঞ্চুরির মাইলফলক নয়, ভেঙেছেন সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে চ্যাম্পিয়নস লিগে ১০ গোলের রেকর্ড। নেইমারের এই অর্জন ২৩ বছর ৭৫ দিনে, আর ২২ বছর ২৫২ দিনে শীর্ষ ইউরোপিয়ান মঞ্চে ১০ গোল করলেন জেসুস। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের প্রশংসায় কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘গ্যাবির পারফরম্যান্স দেখি চমত্কার। আশা করি এটা তাকে আরও দৃঢ় করে তুলবে। সে ইতিবাচক এবং একজন যোদ্ধা। সব কিছুতে সে অনেক ভালো অবদান রাখতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading