৭২ শরণার্থীকে লিবিয়া থেকে রোমানিয়ায় স্থানান্তর

৭২ শরণার্থীকে লিবিয়া থেকে রোমানিয়ায় স্থানান্তর

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ৭২ জন শরণার্থীকে লিবিয়া থেকে রোমানিয়ায় সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। গত বুধবার এক টুইট বার্তায় ইউএনএইচসিআর জানিয়েছে, ‘গত কয়েকদিনে ইরিত্রিয়া, সোমালিয়া ও সিরিয়ার ৭২ জন শরণার্থী লিবিয়া থেকে রোমানিয়ার জরুরি ট্রানজিট সেন্টারে সরিয়ে নেয়া হয়েছে। তারা চলতি বছর শেষ হওয়ার আগে নরওয়েতে পুনর্বাসিত হবে বলে আশা করা হচ্ছে। এটি সম্ভব করার জন্য সকল সরকার, অংশীদারদের ধন্যবাদ জানাচ্ছি।’ ইউএনএইচসিআর ধারণা করছে, চার হাজার ৫০০ জন শরণার্থী ও আশ্রয়প্রার্থী এখন লিবিয়ার আটক কেন্দ্রে বন্দী রয়েছেন। তারা দেশটির চলমান সংঘর্ষে পড়ার ঝুকিতে রয়েছেন। ২০১১ সালে লিবার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর উত্তর আফ্রিকার দেশটিতে নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলাজনিত অবস্থার কারণে হাজার হাজার অবৈধ অভিবাসী, বেশিরভাগ আফ্রিকানরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপে চলে যায়। লিবিয়ার সেনাবাহিনী ও জাতিসংঘ-সমর্থিত সরকার ত্রিপোলির নিয়ন্ত্রণ নিয়ে চলতি বছরে এপ্রিলের শুরু থেকেই লড়াই করে আসছে। এতে অভিবাসীসহ অনেকে নিহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading