৪০০ ছক্কার মালিক রোহিত

৪০০ ছক্কার মালিক রোহিত

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪

মুম্বাইয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন ইন্ডিয়ান ওপেনার রোহিত শর্মা। প্রথম ইন্ডিয়ান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ৪০০ ছক্কার মালিক হলেন তিনি। এম্যাচে রোহিত শর্মার ইনিংসে ছিল ৬টি চার আর ৫টি ছক্কার মার। মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৯টি ছক্কা মেরেছেন। ইন্ডিয়ান হিসাবে তিনি রয়েছেন রোহিতের পিছনে দুই নম্বরে। গত বুধবার (১১ ডিসেম্বর) ইনিংসের তৃতীয় ওভারে শেলডন কটরেলের প্রথম বল ডিপ মিডউইকেট উপর দিয়ে গ্যালারিতে ফেলে রোহিত ছুঁয়ে ফেলেন ৪০০ ছক্কার মাইলস্টোন পরে পিয়েরের বলে ৩টি ও ওয়ালসের বলে ১টি ছক্কা হাঁকান তিনি। তাছাড়া, বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০টি ছক্কা হাঁকানোর নজির গড়লেন ইন্ডিয়ান দলের এই তারকা ওপেনার। আন্তর্জাতিক সার্কিটে এই মাইলস্টোনে আগেই নাম লিখিয়েছেন পাকিস্তানের সাবেক দলপতি শহীদ আফ্রিদি এবং ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল। বুমবুম আফ্রিদির দখলে ৪৭৬টি ছক্কা আর ৫৩৪টি ছক্কা হাঁকিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন গেইল। ৪০৪ ছক্কা নিয়ে এই তালিকায় তিনে রোহিত শর্মা আর ৩৯৮ ছক্কা নিয়ে চারে আছেন নিউজিল্যান্ডের সাবেক দলপতি ব্রেন্ডন ম্যাককালাম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading