বিজয় দিবসের টেলিফিল্ম সেই আমি

বিজয় দিবসের টেলিফিল্ম সেই আমি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। মুক্তিযদ্ধে তার অবদানের কথা স্মরণ করে তার জীবনী নিয়ে সম্প্রতি নির্মিত হযেছে বিশেষ টেলিফিল্ম ‘সেই আমি’। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন ড. মইনুল খান। পরিচালানার দায়িত্ব দীপু হাজরার কাঁধে ছিল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারভেজ মুরাদ, নাজনীন হাসান চুমকী. রুনা খান, সমাপতি মাসুক, সায়েম সামাদ, আজম খান, অরিত্রাসহ আরও অনেকে। টেলিফিল্মটিতে দেখা যায়, মহিউদ্দিন জাহাঙ্গীর পাকিস্তান আর্মি থেকে পালিয়ে আসলে তত্কালীন পশ্চিম পাকিস্তানী মিলিটারী তাকে খুজতে তার গ্রামের বাড়ী যায়। সেখানে খুঁজে না পেয়ে এক রাজাকারের সহযোগীতায় উপস্থিত হয় তার নানা-নানীর বাড়িতে। তাদের ধারনা এ বাড়িতেই জাহাঙ্গীরকে পাওয়া যাবে। বিষয়টি তেমন হয়নি কারন ইতোমধ্যে জাহাঙ্গীর মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে চাঁপাইনাবাবগঞ্জে যুদ্ধে লিপ্ত হন। মিলিটারীরা তাকে না পেয়ে তার নানা-নানীকে ঘরের দরজা-জানালা বন্ধ করে পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। সেখানেই মৃত্যু হয় তাদের। পাশের বাড়ির আত্মীয় কালুমীর ও বেগম বিবি বিষয়টি জানার পর তাদের বাঁচাতে এগিয়ে আসলে মিলিটারীরা কালুমীরের বড় মেয়ে ছিনুর সামনেই বেগম বিবিকে গুলি করে হত্যা করে। ছিনুর বয়স তখন ৭ বছর, তার মনে বেশ দাগ কাটে। ছিনুর বয়স এখন ৫৮ বছর। বিয়ে করে ঢাকাতেই থাকে। ডিসেম্বর এলেই সেই দূর্বিসহ স্মৃতি গুলো তাকে নাড়া দেয়। কিছুতেই ঘুমাতে পারেনা সে। একদিন স্বামীকে না বলে রাতের আধাঁরে বেড়িয়ে পরে ঢাকা শহর দেখতে। দেখতে পায় চাওয়া না চাওযার এক বাংলাদেশকে। বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় টেলিফিল্মটি আজ (১৩ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading