বীর লুকে শাকিব খান
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪
ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। সেই সঙ্গে তিনি একজন প্রযোজকও। ইতমধ্যেই তিনি প্রযোজনা করেছেন ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’। তার ৩য় প্রযোজনা ‘বীর’। পুরোদমে চলছে ছবিটির শুটিং। সম্পূর্ণ ছবির শুটিং সম্পন্ন হওয়ার আগেই সামনে এলো ছবিটির প্রথম লুক। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ফার্স্টলুক পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে নোঙর কাঁধে কয়লাখনিতে দাঁড়িয়ে থাকা রক্তাক্ত শাকিব খানকে দেখা যাচ্ছে। ফার্স্টলুকটি দুর্দান্ত অ্যাকশনের আভাস দিয়ে গেল। প্রকাশের পর এটি সকলের প্রশংসা পাচ্ছে। পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। ছবিটি নির্মাণ করেছেন প্রখ্যাত চিত্রপরিচালক কাজী হায়াত্। এটি তার ৫০তম সিনেমা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এটি উত্সর্গ করা হয়েছে। এসকে ফিল্মস প্রযোজিত ‘বীর’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। আরও রয়েছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, নানা শাহ, হাবিব, শিবা সানু ও জাহিদসহ অনেকে। আগামী বছরের ঈদুল ফিতরের আগেই ছবিটির মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

