গৃহবধূকে হত্যার অভিযোগ

গৃহবধূকে হত্যার অভিযোগ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪২

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহম্মদপুর ইউনিয়ন থেকে হাছিনা আক্তার পাখি (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দক্ষিণ রাজারামপুর গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাছিনা আক্তার পাখি ফেনী জেলার দাগনভূটঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বেটারপাড়া গ্রামের আবু তাহেরের মেয়ে। তিনি দুই ছেলে ও এক মেয়ের মা। নিহতের পরিবারের অভিযোগ স্বামীর মারধরের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে থানায় এরকম কোন অভিযোগ আসেনি। ঘটনার পর থেকে নিহতের স্বামী আনোয়ার হোসেন (৩৮) ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। নিহতের চাচাতো ভাই ইউনুছ অভিযোগ করে জানান, গত ১২ বছর পূর্বে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে আনোয়ারের সাথে পাখির বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন অযুহাতে তাকে মারধর করতেন আনোয়ার। তিনি কোন কাজ করতেন না দেখে কয়েক মাস আগে তার ভাই ও শ্বশুর মিলে তাকে এক সিএনজি নিয়ে দেন। এরপরও বিভিন্ন সময় টাকার জন্য আনোয়ার পাখিকে মারধর করতেন। সর্বশেষ গাড়ীর লাইসেন্স করার টাকার জন্য পাখিকে চাপ দেন আনোয়ার। দু’দিন আগে পাখির বাবা আনোয়ারকে বিশ হাজার টাকা দেন, কিন্তু তাতেও আনোয়ারের হয়নি বলে তিনি আরো টাকার জন্য পাখিকে মারধর করেন। ইউনুছের দাবি, গত বুধবার পাখি থানায় গিয়ে তাকে মারধরের ঘটনায় সাধারণ ডায়েরি করেন এবং তার এক কপি বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনার জেরে রাতে আনোয়ার বাড়ি এসে ডায়েরির কপি ছিটড়ে আগুনে পুটড়িয়ে ফেলেন এবং পাখিকে মারধর করে হত্যা করে ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে পালিয়ে যান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading