২৭ ডিসেম্বর আসছে ‘কাঠবিড়ালী’

২৭ ডিসেম্বর আসছে ‘কাঠবিড়ালী’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

কাটছাঁট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল গল্প নির্ভর সিনেমা ‘কাঠবিড়ালী’। পরিচালক নিয়ামুল জানান, আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন। এ চলচ্চিত্রে অভিনয় নিয়ে স্পর্শিয়া বলেন, ‘গত দুই বছর ধরে সবাই সিনেমাটি লালন করছি, বড় করছি। এবার মুক্তি দেওয়ার অপেক্ষা। কাঠবিড়ালী নিয়ে আমাদের পুরো টিমের প্রত্যাশা অনেক। এর গল্প, দৃশ্যায়ন ও সবার অভিনয় সব কিছুই দর্শকদের অন্যরকম অনুভূতি দেবে। কাঠবিড়ালী সবার মাঝে ছড়িয়ে পড়ুক।’ এ সিনেমার বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে সেতু, তানজিনা রহমান প্রমুখ। নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা চিলেকোঠা ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমার চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়ণের পর এবার পেল সেন্সর সনদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading