এশিয়ার সেরা আবেদনময়ী আলিয়া

এশিয়ার সেরা আবেদনময়ী আলিয়া

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

বলিউডে এ সময়ে যেকজন নায়িকা শাসন করছেন, তাদের মধ্যে আলিয়া ভাট অন্যতম। সৌন্দর্য আর সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন বেশ আগেই জয় করেছেন। চলতি বছর এশিয়ার সেরা আবেদনময়ী নারীর খেতাব পেলেন। এমন খবরে বেশ উচ্ছ্বসিত বলিউডের প্রখ্যাত পরিচালক মহেশ ভাট আর অভিনেত্রী সোনি রাজদানের এই কন্যা। গত বুধবার (১১ ডিসেম্বর) লন্ডনের সাপ্তাহিক সংবাদপত্র ইস্টার্ন আই অনলাইন ভোটিংয়ে এই ফলাফল প্রকাশ করেছে। এ ফলাফলে আবেদনময়ীর তালিকায় দ্বিতীয় স্থান করে নিয়েছেন আরেক বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এছাড়া গত এক দশকের জন্য সেরা আবেদনময়ী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ২০১৮ সালে এশিয়ার সেরা আবেদনময়ী তালিকার শীর্ষে ছিলেন তিনি। ইস্টার্ন আই’র খবরে বলা হয়েছে, ২০১৯ সাল আলিয়ার জন্য সেরা একটি বছর। এ বছর বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন তিনি। এছাড়া তার ‘গালি বয়’ ২০২০- এর অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে, যা আলিয়ার আগামী ভালো কিছুই ইঙ্গিত দিচ্ছে। খেতাব পাওয়ার খবরে উচ্ছ্বসিত আলিয়া ভাট জানান, এই খেতাবে অনেক খুশি হয়েছেন। তবে শুধু চেহারায় যা প্রকাশ পায় তার থেকে প্রকৃত সৌন্দর্যের মূল্যমান আরো বেশি। বৃদ্ধ হয়ে গেলে চেহারার সৌন্দর্য থাকবে না, তবে ব্যক্তিত্বের গুণাবলি থেকে যাবে। এছাড়া এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন টেলিভিশন অভিনেত্রী হিনা খান। আর চারে রয়েছেন মাহিরা খান, পাঁচ নম্বরে রয়েছেন সুরভি চন্দনা, ছয়-এ ক্যাটরিনা কাইফ, সাতে শিবাঙ্গী জোশি, আটে নিয়া শর্মা, নয়- এ মেহবিশ হায়াত এবং দশম স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading