আজ আমজাদ হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮
আজ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা-গীতিকবি ও লেখক আমজাদ হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (১৪ ডিসেম্বর) জামালপুরে এক শোক র্যালির আয়োজন করা হয়েছে। তার নিজ জন্মস্থান জামালপুরের উদীচী, খেলাঘর’সহ ৭০টি সংগঠনের অংশগ্রহণে এ শোক র্যালিটি সকাল ১০টায় কামালতলা মোড় থেকে শুরু হয়ে আমজাদ হোসেন শায়িত পৌর কবরস্থানে গিয়ে শেষ হবে। ওইদিন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানাবেন সংগঠনের নেতৃবৃন্দ। জামালপুরের জেলা প্রশাসক ও আশেক মাহমুদ কলেজের প্রিন্সিপালের নেতৃত্বে আয়োজিত এ শোক র্যালিতে অংশ নেবেন আমজাদ হোসেনের সন্তানেরাও। দিনব্যাপী কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এসব সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও ওইদিন আমজাদ হোসেনের দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আমজাদ হোসেন স্মরণ সভা, দিনব্যাপী মিলাদ মাহফিল ও তাবারক বিতরণের আয়োজন করা হয়েছে।

