ম্যাক প্রো’র এত দাম!

ম্যাক প্রো’র এত দাম!

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৪

ডেস্কটপ কম্পিউটার ম্যাক প্রো অর্ডার নিচ্ছে অ্যাপল। নতুন চমক হলেও আগ্রহী ক্রেতার সংখ্যা অনেক কম। কারণ সব আপগ্রেডসহ নতুন ম্যাক প্রো কিনতে গেলে ক্রেতাকে গুণতে হবে ৫০ হাজার ডলারের বেশি। শুধু তাই নয়, সফটওয়্যার এবং ডিসপ্লে মিলবে না আলাদা কিনতে হবে। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে নতুন ম্যাক প্রো এবং প্রো ডিসপ্লে এক্সডিআর’র জন্যও অর্ডার করতে পারবেন আগ্রহীরা। সেক্ষেত্রে, দাম পড়বে মাত্র ৫৯৯৯ ডলার; বাংলাদেশি টাকায় পাঁচ লাখ টাকার কিছু বেশি। তবে তার সঙ্গে যোগ হবে করের অঙ্ক।  ম্যাক প্রো’র দামি কিছু আপগ্রেডের মধ্যে রয়েছে সাত হাজার ডলারের ২.৫ গিগাহার্টজের ২৮ কোর ক্ষমতাসম্পন্ন ইনটেল জিয়ন প্রসেসর ও ৪.৪ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন টার্বো বুস্ট, ২৫ হাজার ডলারের ১.৫ টেরাবাইট ডিডিআর৪ ইসিসি মেমোরি ইত্যাদি। এভাবে সব আপগ্রেড মিলিয়ে ম্যাক প্রো’র মোট দাম আসে ৫২ হাজার ৭৪৮ ডলার বা প্রায় ৪৫ লাখ টাকা। ম্যাক প্রোর এর আগের সংস্করণটি বাজারে আসে ২০১৩ সালে। আর নতুন ম্যাক প্রো বাজারে ছাড়ার ঘোষণা দেয়া হয় চলতি বছরের জুনে অনুষ্ঠিত অ্যাপলের সফটওয়্যার নির্মাতাদের সম্মেলনে। একক ভোক্তাদের কথা চিন্তা করে ডিজাইন করা হয়নি ম্যাক প্রো, পেশাদার বাজার ধরতে চেয়েছে অ্যাপল। ম্যাক প্রো’তে যে ইনটেল প্রো-লেভেল জিয়ন প্রসেসর দেয়া কথা বলা হচ্ছে, সেটি সাধারণ কোনো ডেস্কটপ বা ল্যাপটপে খুঁজে পাওয়া যাবে না। সূত্র: ম্যাশেবল

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading