মুজিববর্ষের ওয়েবসাইটের কনটেন্ট নির্ধারণ ও বাছাই কমিটি’র সভা অনুষ্ঠিত

মুজিববর্ষের ওয়েবসাইটের কনটেন্ট নির্ধারণ ও বাছাই কমিটি’র সভা অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষের ওয়েবসাইট এর কনটেন্ট নির্ধারণ ও বাছাই কমিটি’র এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটি’র আহবায়ক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুজিববর্ষের ওয়েবসাইটের কনটেন্ট ও তথ্যাদি নিয়ে আলোচনা হয়। সভায় জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত এবং কমিটি’র সদস্য সচিব ব্যারিষ্টার শাহ আলী ফরহাদ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading