ব্যক্তি উদ্যোগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার

ব্যক্তি উদ্যোগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪

সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সদরঘাটস্থ গ্রেটওয়াল শপিংসেন্টারে পুঁথিনিলয় প্রকাশনীর উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ কর্নার চালু হয়েছে। কর্ণার এ গিয়ে দেখা যায়, হাজার স্কয়ার ফিটের ঘরের মাঝখানে গাঁদাফুলের পাঁপড়ি দিয়ে আলপনা আঁকা। ঘরের ঝলমলে আলোয় আলোকিত হয়েছে ওই ঘরের চার দেয়ালের ভেতরে থাকা প্রায় দেড়শ ছবি দিয়ে সাজানো পুঁথিনিলয়ের ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’। কর্নারের পুরোটা ঘুরে দেখা গেল এক সুন্দরের সমাহার। এসব ছবি এমন ভাবে সাজানো যেন, যে কেউ ঘরের চারদিকে একটু ভালো ভাবে চোখ ফেরালেই জানতে পারবেন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের বিশুদ্ধ ইতিহাস। এসব ছবির বেশ কিছু ছবি আছে যেগুলো হাতে আঁকা। কর্ণারের বামপাশ থেকে প্রথমেই ভাষা আন্দোলনে শহীদদের ছবি। এসব ছবির কয়েকটি হাতে আঁকা। তারপরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তোফাজ্জল হোসেন মানিক মিয়া, এ কে ফজলুল হক, মওলানা ভাসানীর ছবি রয়েছে। এরপরেই সেক্টর কমান্ডারদের ছবি। তারপরে বঙ্গবন্ধুর ছাত্র ও যুবক বয়সের ছবি রয়েছে। প্রভাতফেরিতে বঙ্গবন্ধু, মহাত্মা গান্ধীর সঙ্গে বঙ্গবন্ধুর ছবি রয়েছে। পল্লীকবি জসীমউদদীনের কাঁধে হাত রেখে বসে থাকা বঙ্গবন্ধু ছবিও এখানে স্থান পেয়েছে। এরপরেই বিশ্বনেতাদের সঙ্গে বঙ্গবন্ধু। রয়েছে বঙ্গবন্ধুর পুরো পরিবারের ছবি। সাত বীরশ্রেষ্ঠ’র ছবিও রয়েছে। রয়েছে মুজিবনগর সরকারের সদস্যদের ছবি, মুক্তিযুদ্ধের সময় দেশত্যাগী শরণার্থীদের ছবিও রাখা হয়েছে এই কর্নারে। শিল্পী-সাহিত্যিকের সঙ্গে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ছবি, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশেকে সমর্থন দেয়া বিদেশি বন্ধুদের ছবি। আর এসব ছবির নিচেই সুন্দর সুন্দর নিজস্ব ক্যাপশন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading