ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে

ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে
India's Mahendra Singh Dhoni reacts at the end of play during the 2019 Cricket World Cup first semi-final between New Zealand and India at Old Trafford in Manchester, northwest England, on July 10, 2019. - New Zealand beat India by 18 runs. (Photo by Dibyangshu Sarkar / AFP) / RESTRICTED TO EDITORIAL USE

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮

গত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকে মহেন্দ্র সিং ধোনিকে আর ইন্ডিয়ার হয়ে খেলতে দেখা যায়নি। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এরপর আরও দুই সিরিজে তাকে দলে ডাকেননি নির্বাচকরা। আর তাই ধোনির ভবিষ্যত্ নিয়ে চলছে নানা জল্পনা। ইন্ডিয়ার জার্সিতে আর কি কখনো দেখা যাবে তাকে? নাকি তিনি ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন? সদ্য অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেওয়া ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর বিশ্বাস, ধোনিকে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে। ইন্ডিয়ান সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে ব্রাভো বলেছেন, ‘ধোনি কখনোই অবসর নেয়নি। আমি মনে করি, সে টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবে।’ আইপিএলে ধোনির অধীনে দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসে খেলেছেন ব্রাভো। তিনি বলছেন, ধোনি কখনোই ক্রিকেটের বাইরের বিষয়কে তার খেলায় প্রভাব ফেলতে দেননি। ‘এমএস কখনো ক্রিকেটের বাইরের জিনিসকে তার খেলায় প্রভাব ফেলতে দেয়নি। সে আমাদেরও একই শিক্ষা দিয়েছে। কখনো আতঙ্কিত না হতে এবং নিজের সামর্থ্যে বিশ্বাস রাখতে বলেছে’- বলেন ক্যারিবীয় অলরাউন্ডার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading