বিজয় দিবসে স্বপ্নদলের ত্রিংশ শতাব্দী

বিজয় দিবসে স্বপ্নদলের ত্রিংশ শতাব্দী

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০

বিজয় দিবস উপলক্ষে আগামী ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে ‘ত্রিংশ শতাব্দী’। এটি নাট্য-সংগঠন স্বপ্নদলের ১০৭ তম প্রযোজনা। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’-নাটকের মূল কাহিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অনভিপ্রেত বিষাদময় পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, গাজা-কুয়েত-সিরিয়া-মিয়ানমারে সাম্প্রতিক বর্বরতা প্রভৃতি প্রসঙ্গ। ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনায় নানাবিধ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধী-অশান্তিকামীদের স্বরূপ এবং তাদের কর্মের তাত্ক্ষণিক ও সুদূরপ্রসারী বীভত্সতার চিত্র উদ্ঘাটিত হয়েছে। সভ্যতা ধ্বংসকারী মানবসৃষ্ট যুদ্ধ-গণহত্যা-অনাচারের বিপরীতে মানুষ হিসেবে বর্তমান কর্তব্য অনুধাবন এবং এক্ষেত্রে দর্শককে সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি দাঁড় করানোই ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার অন্যতম বৈশিষ্ট্য। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- জুয়েনা শবনম, ফজলে রাব্বী সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, আমজাদ শরীফ, মাধুরী বেপারী সুমি, জেবুন নেসা, সাইদুল ইসলাম, রেজাউল মাওলা, মেহেদী রানা এবং জাহিদ রিপনসহ আরো অনেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading