খল চরিত্রে শবনম বুবলী!

খল চরিত্রে শবনম বুবলী!

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিব খানের হাত ধরে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন শবনম বুবলী। শাকিবের সঙ্গে  জুটি বেধে অভিনয় করেন প্রায় ১২ সিনেমায়। এদের মধ্যে ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘একটু প্রেম দরকার’ সিনেমায় কাজ করে আলোচনায় আসেন বুবলী।

বর্তমানে তারা শুটিং করছেন ‘বীর’ শিরোনামের আরও একটি ছবিতে। তবে প্রথমবারের মত ‘ক্যাসিনো’ সিনেমায় শাকিবকে ছেড়ে জুটি বেঁধেছেন নিরবের সঙ্গে। ইতমধ্যেই শেষ হয়েছে ছবিটির প্রথম লটের শুটিং। শীঘ্রই শেষ হবে বাকি অংমের কাজ। তবে এ সিনেমায় বুবলী নায়িকা নাকি খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন তা এখনো পরিষ্কার নয়। অন্যদিকে সিনেমার পরিচালক বিষয়টিকে দর্শকের জন্য চমক হিসেবে রেখেছেন। জানা যায়, এ সিনেমায় সিআইডি অফিসারের চরিত্রে অভিনয় করছেন নিরব। অন্যদিকে খল অভিনেতা তাসকিন ক্যাসিনো পরিচালনা করেন। তিনি এ সিনেমার খল নায়ক। আর তাকে সহযোগিতা করেন বুবলী। খল অভিনেতার সহকারীর চরিত্রে অভিনয় করে নতুন প্রশ্নের জন্ম দিয়েছেন বুবলী। কেউ কেউ বলছেন, এই সিনেমায় খল চরিত্রে দেখা যাবে বুবলীকে। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন উড়লেও এ প্রশ্নের উত্তর মিলবে সিনেমা মুক্তির পর। থ্রিলার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘ক্যাসিনো’ সিনেমার গল্প।

সিমপ্লেক্স ইন্টারন্যাশনালের প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত নির্মাতা সৈকত নাসির। ‘ক্যাসিনো’র মূল গল্প আবদুল্লাহ জহির বাবুর এবং যৌথভাবে সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং আসাদ জামান। জানা যায়, ‘ক্যাসিনো’ মুক্তি পাবে ২০২০ সালের ফেব্রুয়ারি অথবা মার্চে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading