ঘুরে দাড়ানোর মন্ত্র শেখাবে ‘আমরা করবো জয়’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮
বর্তমান সময়ের পারিপার্শ্বিকতা বাধা বিপত্তির স্বত্ত্বেও তিন ছেলেমেয়ের ঘুরে দাঁড়াতে চায়, যারা ভবিষ্যত বাংলাদেশ গড়বে। এমনই একটি থিম নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘আমরা করবো জয়’। ‘আরেকবার উঠে দাঁড়াও’ স্লোগান নিয়ে নাটকটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারেক আনাম খান, ফারহান আহমেদ জোভান, ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, কায়েস চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূইয়া, সাগর হূদা, ঝুনা চৌধুরী, ঋধি, ইলমা, কেয়া, রকিখান, জেরিন খান রত্না, রিজভী, অমি, আরিয়ানা, আশরাফুল আলম সোহাগ, সঞ্জয়, সাদিয়ামুন, শ্রেয়াস, পারভেজ সুমন, মাসুম, সাকিব, লাবণী, সূচনা, কৌশিক, জান্নাতুল ফেরদৌস, নিপাখান, শাহরিয়ার, এলিজা, আদনানসহ আরও অনেকেই। নির্মাতা জানান, এই প্রথম ২শ জনের একটি বিশাল টিম নিয়ে কাজ করেছেন তিনি। সবাই তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন ভালো কিছু উপহার দেওয়ার। তিনি আশাবাদী গল্পটি দর্শকদের অনুপ্রাণিত করবে এবং চাহিদা পূরণে সক্ষম হবে। টেলিফিল্মটি আগামীকাল (১৬ ডিসেম্বর) বাংলাভিশনে রাত ৮টা ১৫মিনিটে প্রচার করা হবে। সন্ধ্যা ৯টা ৪৫মিনিটে সিডিচয়েসের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। টেলিফিল্মটির সার্বিক সহযোগিতায় ছিলেন ৩৬০ বিডি প্রোডাকশন, ফ্যাক্টর থ্রি সলুয়েশন, বারোভুত এবং স্পন্সর করেছে ‘মোজো’।

