আপনারা তো চোখ দিয়েই ধর্ষণ করেন: রূপাঞ্জনা মিত্র

আপনারা তো চোখ দিয়েই ধর্ষণ করেন: রূপাঞ্জনা মিত্র

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, আপডেট ১৪:০৫

বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় বেশ হেনস্তা হয়েছেন টলিউড তারকা রূপাঞ্জনা মিত্র। সেসব ফুঁ দিয়ে ওড়ালেও ধর্ষণের হুমকিতে চুপ থাকতে পারলেন না। দিলেন পাল্টা হুঁশিয়ারি। সেইসঙ্গে অভিনেত্রীর অভিযোগ, হেনস্তাকারীরা চোখ দিয়ে ধর্ষণ করে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে রূপাঞ্জনাকে। এরপরই লাইভে এসে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী।

তিনি বলেন, “সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। অভয়ার জন্য নাকি রাতদখল করেছিলেন। আরে, আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন। নারী সুরক্ষা নিয়ে কথা বলেন অথচ একজন নারীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিচ্ছেন। যে ভাষা ব্যবহার করেন, অশালীন গালিগালাজ করেন তাতেই বোঝা যাচ্ছে ক্ষমতায় এলে কী পরিণতি হবে।”

রূপাঞ্জনা জানান শুধু ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে আক্রমণ করা হয় সামাজিক মাধ্যমে। রেহাই পান না তার বর্ষীয়ান বাবা-মাও। অভিনেত্রীও কম যান না। চোখের সামনে এসে বাজে মন্তব্য করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

সেইসঙ্গে বিজেপিকেও নিয়েছেন এক হাত। তার দাবি, দীর্ঘ ২৫ বছর অক্লান্ত পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করেছেন। একজন সফল নারী হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। সব কিছুর ঊর্ধ্বে তিনি একজন নারী। একজন নারীর প্রতি এমন নিম্নরুচির মন্তব্য কীভাবে সম্ভব বিজেপির কাছে রেখেছেন প্রশ্ন।

পশ্চিমবঙ্গে বইছে নির্বাচনী হাওয়া। বিজেপি মরিয়া সেখানে নিজেদের অবস্থান গড়তে। এদিকে নিজের দলের প্রচারণায় ব্যস্ত রূপাঞ্জনা। তারই এক ফাঁকে লাইভে এসে ধর্ষণের হুমকিদাতাদের দিলেন হুঁশিয়ারি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading