জাতীয় গ্রন্থাগারে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উত্সব

জাতীয় গ্রন্থাগারে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উত্সব

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০

আজ (১৫ ডিসেম্বর) থেকে ৭ দিনব্যাপী রাজধানীর শাহবাগের জাতীয় গ্রন্থাগারের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উত্সব ‘ইভ্যালি সেলুলয়েডে ৭১’। এটি শেষ হবে ২১ ডিসেম্বর। মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ও মুক্তিযুদ্ধের  ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ আয়োজন করেছে।

এ উত্সবের সহযোগী পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট। অনুষ্ঠানটি পরিকল্পনা ও ব্যবস্থাপনায় রয়েছে এস এস কমিউনিকেশন। ৭ দিনব্যাপী এ উত্সবের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম মোজাম্মেল হক, এমপি। উত্সবটি সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে গণমাধ্যম সহযোগী হিসেবে থাকছে ডিবিসি নিউজ, রেডিও ধ্বনি ও অনলাইন নিউজ পোর্টাল অর্থকড়চা। উত্সব উপলক্ষে গত ১৩ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের আকরম উদ্দিন খাঁ মিলনায়তনে (৩য় তলা) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading