হলিউডে হূত্বিকের সুপার থার্টি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০
২০১৯ সালে বলিউডের বক্স অফিসে অন্যতম সাড়া জাগানো ছবি ছিল হূত্বিক রোশন অভিনীত ‘সুপার থার্টি’। বিকাশ বহেল পরিচালিত এ ছবিতে হূত্বিক দেখা যায় গণিতজ্ঞ আনন্দ কুমারের চরিত্রে, যিনি বিহারের গরিব পড়ুয়াদের বিনা পয়সায় পড়িয়ে আইআইটির প্রবেশিকা পরীক্ষায় পাস করান। ছবিতে তার অনন্য অভিনয় দর্শক-সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা কুড়ায়। নতুন খবর হচ্ছে, ‘সুপার থার্টি’র বিষয়বস্তুতে মুগ্ধ হয়ে এই ছবি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে হলিউডের এক বিখ্যাত প্রযোজনা সংস্থা। পরিচালনায় কে থাকবেন তা নিশ্চিত হলেই প্রধান চরিত্রে কাকে নেয়া হবে তাও চূড়ান্ত হবে। হলিউডের জন্য ইংরেজিতে এই ছবির চিত্রনাট্য লিখবেন সঞ্জীব দত্ত। ইংরেজি ছবিতে থাকার কথা রয়েছে আনন্দ কুমারেরও।

