স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সাজা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সাজা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২

গ্রামীণ এক প্রেমের গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাজা’। এটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা রিয়েল তন্ময়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারুফ সরকার, জান্নাত রোজ, সুমন খান সানি, শাকিব, মিষ্টি তানিয়া  , মুনিয়া প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনায়েত হোসেন। স্বল্পদৈর্ঘ্যটি প্রসঙ্গে নির্মাতা রিয়েল তন্ময় বলেন, ‘গল্পটি অসাধারণ একটি গল্প। আমার এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সবার জীবনেরই গল্প নিয়ে নির্মিত হয়েছে বলা যেতে পারে। এই চলচ্চিত্রে দর্শক তাদের পিছনে ফেলে আসা রোমাঞ্চকর এক অতিত কে দেখতে পারবে। বেশি কিছু বলতে চাই না। দর্শকদের উদ্দ্যেশ্যে এটাই বলব ভালো একটি কাজ আপনাদের উপহার দেয়ার চেষ্টা করেছি। এই গল্পে শিক্ষণীয় কিছু রাখার চেষ্টা করেছি। আশাকরি অবশ্যই চলচ্চিত্রটি সবার ভালো লাগবে। আমি সাজা নিয়ে অনেক আশাবাদী।’ এটি  দুলালের চিত্রগ্রহণে ইেট প্রযোজনা করেছেন মো: জাকির হোসেন। খুব শীঘ্রই নববার্তা ইউটিউব চ্যানেলে রিলিজ দেয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading